1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে বাজেট ব্যবস্থাপনা কমিটির  ৫৩ তম সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রুয়েটে বাজেট ব্যবস্থাপনা কমিটির  ৫৩ তম সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রুয়েট প্রতিনিধি………………………………………………..

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ৯ টায় বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) ৫৩ তম (২০২৩-২০২৪ অর্থ বছরের ১ম) সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, অর্থ ও হিসাব শাখার কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, অর্থ ও হিসাব শাখার অতিরিক্ত পরিচালক শেখ মো. ফয়ছাল আরেফিন।

সভায় ৩০ জুন ২০২৩ তারিখে ২০২২-২০২৩ অর্থ বছরে রুয়েটের প্রাপ্তি ও পরিশোধের বিষয়ে নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে অবহিত করা হয় । এছাড়াও রুয়েটের রাজস্ব খাতে ২০২৩-২০২৪ অর্থ বছরে ইউজিসি কর্তৃক বরাদ্দকৃত বাজেট প্রসঙ্গে আলোচনা হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটে ইউজিসি কর্তৃক উল্লেখযোগ্য বরাদ্দসমূহের বিপরীতে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিতকরণ ও দ্রæত প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট