1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরের কলমা ইউপিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর তানোরের কলমা ইউপিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল……………………………………………..

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন (ইউপির) ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলের দিকে কলমা ইউপির কলমা স্কুল মাঠে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী।

তিনি বলেন ১৯৭৫ সালে ১৫ আগস্টে জিয়ার নেতৃত্বে জাতির জনকসহ তার পরিবারকে নির্বিচারে হত্যা করা হয়। আর গত বিএনপি জামাত জোট সরকারের সময় তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। গ্রেনেড হামলায় প্রয়াত রাস্ট্রপ্রতি জিল্লুর রহমানের সহধর্মিণী মারা যান, অনেক নেতাকর্মী পঙ্গু হয়ে আছেন। আমি কলমা ইউপির সন্তান, আপনারা আমার সাথে থাকবেন আমি উন্নত তানোর উপহার দিব। কারণ করোনা ভাইরাস ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য মোড়ল দেশগুলো হিমশিম খাচ্ছে, সেখানে বঙ্গকন্যা উন্নয়নের ধারা অব্যাহত রেখে বিশ্বকে চমকে দিয়েছেন। বিএনপি ধ্বংস করতে জানে আর আওয়ামী লীগ গড়তে যানে। বিএনপির অবস্থা দেখে মনে হয় ক্ষমতায় চলে এসেছে, আগে নির্বাচনে আসেন, তারপর ক্ষমতার কথা ভাবেন। কোন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার আসবে না। দেশরত্ন শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে এবং তিনিই ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়, আর বিএনপি ধ্বংস করে।

অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তরুন উদিয়মান নেতা আবুল বাসার সুজন, কলমা ইউপি পশ্চিমের সভাপতি মুনসুর রহমান, সম্পাদক আতাউর রহমান, পূর্বের সভাপতি আব্দুর রহিম, সম্পাদক আনোয়ার পারভেজ,সাবেক যুবলীগ নেতা রেনুল, কলমা ইউপির সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর, সম্পাদক আপেল মাহমুদ,ইউপি সৈনিক লীগ সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক তাজনুর ইসলাম প্রমুখ।

এসময় ওয়ার্ডসহ ইউপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে তানোর পৌর সদর গোল্লাপাড়া হাট চত্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সবা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট