1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে যুবলীগের পূর্ব ঘোষিত তারিখে সম্মেলন হচ্ছে না! - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহীতে যুবলীগের পূর্ব ঘোষিত তারিখে সম্মেলন হচ্ছে না!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………

শোকের মাস আগস্টের পরে হাতে মাত্র ১ দিন রেখে সম্মেলন দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। আগামী ২ ও ৩ সেপ্টেম্বর রাজশাহীতে যুবলীগের সম্মেলনের দিন ধার্য করা হয়েছে। কিন্তু নানা সমস্যায় সেই সম্মেলন হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

দীর্ঘ সাত বছর পর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ১০ আগস্ট কেন্দ্রীয় কমিটি থেকে সম্মেলনের দিন ধার্য করা হয়। আগস্ট শোকের মাস, সামনে নির্বাচন এ কারণে এখন সম্মেলনের জন্য প্রস্তুত না জেলা ও মহানগর যুবলীগ। ফলে সম্মেলনের তারিখ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।

জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ জানান, শোকের মাসে সম্মেলনের মতো উৎসবের আয়োজনের বা প্রস্তুতির সুযোগ নেই। সম্মেলন করতে হলে স্থানীয় এমপিদের সম্পৃক্ততা লাগবে। জাতীয় নির্বাচন সামনে রেখে এমপিরাও এখন সময় দিতে পারবেন না। ফলে সম্মেলন ঘোষিত তারিখে হচ্ছে না। কেন্দ্রকে ইতোমধ্যে জানানো হয়েছে। সেপ্টেম্বর সম্মেলন হচ্ছে না, সময় পেছাবে।  তবে কবে নাগাদ হতে পারে সে সম্পর্কে কেউ জানাতে পারেনি। মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী জানান, ২ সেপ্টেম্বর সম্মেলনের কোনো প্রস্তুতি নেই তাদের। ওয়ার্ড কমিটি হয়নি ৯-১০ বছর। দেশের সব জায়গায় ওয়ার্ড কমিটি করা হলেও শুধু রাজশাহী মহানগরে করতে দেওয়া হয়নি।পুরো শোকের মাসজুড়ে কর্মসূচি আগে থেকে ঘোষণা করা হয়েছে। সম্মেলন করতে হলে ওয়ার্ড কমিটি করতে হবে, বর্ধিত সভা করতে হবে।

একদিন সুযোগ পাওয়া যাবে এসব করতে। একদিনের মধ্যে এসব কিছু করে সম্মেলন করা সম্ভব না। তাছাড়া সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুও সেসময় দেশে থাকছেন না। স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাবেন। ফলে ধরেই নেওয়া যায়, ঘোষিত তারিখে সম্মেলন হচ্ছে না। এখন সম্মেলন অনুষ্ঠিত হওয়া খানিকটা অনিশ্চিত।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট