1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শোক সংবাদ: বাঘায় সহযোগী অধ্যাপক আনিসুজ্জামানের পিতা, সেকেন্দার আলীর ইন্তেকাল - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

শোক সংবাদ: বাঘায় সহযোগী অধ্যাপক আনিসুজ্জামানের পিতা, সেকেন্দার আলীর ইন্তেকাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৪৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………

 

রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান (মানিক)’র পিতা,বাঘা উপজেলার খায়েরহাট নিবাসি সমাজ সেবক আলহাজ্ব সেকেন্দার আলী (৯৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—রাজিউন। বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুর ২ টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুনগ্রাহি রেখে যান।

 

পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার (১১ আগষ্ট) সকাল ১০টায় নিজগ্রামে জানাযা নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, সেকেন্দার আলীর স্ত্রী আনোয়ারা বেগম ২০২২ সালে সফল জননী ক্যাটাগরিতে জয়ীতা হিসেবে পুরুস্কৃত হন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ আবদুল খালেক সহ শিক্ষক-কর্মচারী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট