1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

উত্তর .কোরিয়ার সামরিক প্রধান বরখাস্ত; যুদ্ধের প্রস্তুতির আহ্বান কিমের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং আরো সামরিক মহড়া পরিচালনাসহ ‘বড় ধরনের’ যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।

 

কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত খবরে বলা হয়, বুধবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়। মাত্র কয়েকদিন আগে কিম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানা পরিদর্শন করেন।

এ মাসের শেষের দিকে সিউল এবং ওয়াশিংটন বড় ধরনের যৌথ মহড়ার প্রস্তুতি নিতে থাকায় এ সামরিক বৈঠক করা হয়। উত্তর কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়াকে আগ্রাসনের মহড়া হিসেবে দেখছে এবং পিয়ংইয়ং বারবার সতর্ক করে বলেছে, এমনটা ঘটলে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হতে পারে।

 

এদিকে বিস্তারিত উল্লেখ না করে ‘কেসিএনএ’ জানায়, বৈঠকে কিম তার চিফ অব জেনারেল স্টাফ পাত সু ইলকে বরখাস্ত করে ভাইস মার্শাল রি ইয়ং গিলকে তার স্থলাভিষিক্ত করেন।

 

কেসিএনএ বলেছে, বুধবারের বৈঠকের প্রধান আলোচ্যসূচি ছিল যুদ্ধের জন্য নিখুঁত সামরিক প্রস্তুতি নিশ্চিত করতে আরো শক্তিশালী হামলার সক্ষমতা অর্জনসহ ‘úূর্ণ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বিষয়।

 

এদিকে কিম দেশের সকল সমরাস্ত্র তৈরির কারখানাকে ব্যাপকহারে বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির নির্দেশ দিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট