1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় বাবাকে হত্যার দায়ে জেল হাজতে ছেলে ,শোকে কাতর পুরো পরিবার, বিপাকে আসামির স্ত্রী - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্নবিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ

রাজশাহীর বাঘায় বাবাকে হত্যার দায়ে জেল হাজতে ছেলে ,শোকে কাতর পুরো পরিবার, বিপাকে আসামির স্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………..

 

রাজশাহীর বাঘায়, হাসুয়ার কোপে বাবা নিহতের মামলায় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে গেছেন শুকুর আলী পাকা (৪৫)। বুধবার (৯-৮-২০২৩) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (৮-৮-২৩) দিবাগত রাত সাড়ে ১২ টায় মীরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে সোমবার দিবাগত রাতে ছেলে শুকুর আলী পাকার হাসুযার কোপে নিহত হন তার বাবা রুস্তম আলী পাকা (৭০) । পরে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত রুস্তম আলী পাকা (৭০) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের হরিরামপুর গ্রামের বাসিন্দা।

 

পুলিশ জানায়, হত্যার পর পলাতক ছিল শুকুর আলী পাকা । এর আগে শুকুর আলী পাকা তার বাবার গাছ বিক্রি করে টাকা নিতে চাচ্ছিল। বাবা রুস্তম আলী গাছ বিক্রি করে টাকা দিতে রাজি হননি। এ নিয়ে সোমবার দিবাগত রাতে বাবা-ছেলের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে রুস্তম আলীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী পাকা। ঘটনার পর শুকুর আলী পাকা পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

 

ঘটনার পর শোকে কাতর পুরো পরিবার। বাবাকে হত্যা করে শুকুর আলী পাকা গেল জেল হাজতে। এক ছেলে আর এক মেয়ে নিয়ে বিপাকে পড়েছে শুকুর আলী পাকার স্ত্রী রিপা খাতুন। কোথায় দাড়াবে সে । রিপা খাতুন বলেন, পেয়ারার ব্যবসা করার জন্য বাবার ৬টি মেহগিনির গাছ বিক্রি করতে চেয়েছিলেন শুকুর আলী পাকা। মামলার তদন্তকারি অফিসার উপরিদর্শক (এস আই) সাইদুল ইসলাম জানান, নিহতের অপর ছেলে নজরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেছেন। এ মামলায় শুকুর আলী পাকাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বিকার করেছে শুকুর আলী পাকা। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট