1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার তালায় বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল যুবকের   - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সাতক্ষীরার তালায় বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল যুবকের  

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৫০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জহর হাসান সাগর, তালা, সাৎক্ষীরা প্রতিনিধি………………………………………

সাতক্ষীরার তালায় বিষাক্ত সাপের কামড়ে রামপ্রসাদ হরি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের নিমাই হরির পুত্র ও বীর মুক্তিযোদ্ধা আঃসালাম গণ-গ্রন্থাগারের পাঠক ফোরাম ও কপোতাক্ষ যুব পানি কমিটির সদস্য। ঘটনা রবিবার(৬আগষ্ট)সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে ঘটেছে।

 

পরিবারসুত্রে জানাযায়,শনিবার রাতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রামপ্রসাদ হরিকে একটি বিষধর সাপেকামড় দেয়। সাপের কামড়ে ঘুম থেকে জেগে উঠে সাপে কামড়ের বিষয়টি পরিবারকে জানালে রাতেইতারা স্থানীয় ওঝা দিয়ে ঝাড়-ফুঁক করান। কিন্তু রবিবার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে রামপ্রসাদ ছিলেন সবার ছোট। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন বাবা নিমাই হরি। আদরের ছোট ভাইকে হারিয়ে পাগল প্রায় তিনবোন।

 

রামপ্রসাদের এই অকাল মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তারমৃত্যুতে মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগার কর্তৃপক্ষ,যুব কমিটি,পাঠক ফোরাম, উপজেলাপানি কমিটি গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট