1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করছেন: পোরশায় খাদ্যমন্ত্রী - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করছেন: পোরশায় খাদ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি…………………………………………………………

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির আমলে ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর মানুষ অবহেলিত ছিল। সেই অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের সহযোগিতা করে স্বাবলম্বী করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের মাঝে ষাড় বাছুর, গো-খাদ্য, হাঁস ও হাঁসের ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 

এসময় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে সুফলভোগী ১৩০টি পরিবারের মাঝে ষাড় বাছুর ও ১৬৬টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস বিতরণ করা হয়।

 

খাদ্যমন্ত্রী আরো বলেন, দেশের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নমুখী মূল¯্রােতে সম্পৃক্ত করার লক্ষ্যে নওগাঁসহ দেশব্যাপী এই কার্যক্রম চলমান রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এখন আর আগের দিনের মতো নেই। তারা নিজেদের বদলে ফেলছে। উন্নয়ন হচ্ছে তাদের জীবনমানের। বাড়ছে শিক্ষার হার। আর এসব সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরলস প্রচেষ্ঠার জন্য।

 

সাধন চন্দ্র মজুমদার বলেন, আজকে যেসব ষাড় বাছুর ও হাঁস বিতরণ করা হয়েছে এসব পালনের মাধ্যমে মানুষের আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের পাশাপাশি ওই এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। এ ছাড়া কর্মসংস্থানের ফলে নারীর আয় বাড়বে এবং ক্ষমতায়ন ঘটবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহবানও জানান মন্ত্রী।

 

উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জ হোসেন, উপজেলা প্রাাণিসম্পদ কমৃকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার তার নিজস্ব তহবিল থেকে ৮৫ হাজার টাকার চেক, জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ২৮২ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ, এডিবি প্রকেল্পর আওতায় ১৬ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট