1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় নির্জনা হত্যা মামলায় প্রধান আসামি পিতা আকাশ গ্রেপ্তার রুয়েটে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের চাকুরিতে বহাল করার অভিযোগ রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী ‎ রাসিক প্রশাসকের হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিদে দৌরাত্ব, নেই পর্যপ্ত ঔষধ, ভোগান্তিতে রোগীরা তানোরে কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা গন্ধে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহ , বৈদ্যুতিক শর্টসার্কিট নিয়েও আলোচনা, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপির গর্বের নাম বাজু বাঘা নতুনপাড়ার সাদিয়া বাঘায় বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, বিশ মামলার একজন ফেনসিডিল সহ গ্ৰেপ্তার তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনের ল্যাব এটেনডেন্ট মায়ের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৪২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# খুলনা ব্যুরো………………………………………………………….

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (ফউটে) ডিসিপ্লিনে কর্মরত ল্যাব এটেনডেন্ট উজ্জ্বল কুন্ডুর মাতা সন্ধ্যা রানী কুন্ডু গতকাল ৩০ জুলাই রবিবার রাত ১০.৩০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

আজ ৩১ জুলাই সোমবার সকাল ১০টায় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামের শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে কর্মরত ল্যাব এটেনডেন্ট উজ্জ্বল কুন্ডুর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

অনুরূপভাবে খুলনা আন্ধল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানাসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট