1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে নৌকাডুবিতে ১৫ জনের সলিল সমাধি, ১৯ জন নিখোঁজ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে নৌকাডুবিতে ১৫ জনের সলিল সমাধি, ১৯ জন নিখোঁজ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক……………………………………….

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি কাঠের তৈরি নৌকা ডুবে গেলে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে নিখোঁজ রয়েছে আরো ১৯ জন।

সোমবার তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার স্থানীয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌকা ডুবে যাওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
স্থানীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ আরাফাহ বলেছেন, নিখোঁজ ১৯ জনের উদ্ধারে কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয় কার্যালয়ের মুখপাত্র ওয়াহিউদিন বলেছেন, নৌকাটি দক্ষিণ পূর্ব সুলাওয়েসির মুনা দ্বীপের সেন্ট্রাল বুটন রিজেন্সির ল্যানটো এবং লাগিলি গ্রামের মধ্যবর্তী একটি উপসাগর পার হওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট