1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ’র গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি…………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের গোমস্তাপুর ইউনিয়নের বালু গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা (৭৩) দাফন সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার  (০৬ জুলাই ) সকাল  ১১ টায় গোমস্তাপুর বালু গ্রাম গোরস্থানের পাশে তার নামাজের জানাজা ও গার্ড অব অনার শেষে বালু গ্রাম গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন,  গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, গোমস্তাপুর থানার উপপরিদর্শক শাহরিয়ারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

এর আগে বুধবার (০৫ জুলাই ) বিকেলে অসুস্থ হলে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সন্ধ্যা  ৭ টার দিকে  চিকিৎসা চলা কালে সেখানেই তার মৃত্যু হয়।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট