1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে শহীদ মিনার নির্মাণের স্থানে অন্য স্থাপনা নির্মাণের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে শহীদ মিনার নির্মাণের স্থানে অন্য স্থাপনা নির্মাণের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………………

রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনানের নির্মাণের জন্য নির্ধারিত স্থানে অন্য কোন স্থাপনা নির্মাণের পাঁয়তারা প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানবন্ধনে বক্তারা বলেন, আগামী একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেব আমরা। জেলা পরিষদ যে চক্রান্ত করছে ব্যবসা প্রতিষ্ঠান করার সেটি থেকে সরে দাঁড়ানোর জন্য সেই কুচিন্তা থেকে সরে আসতে।

 

তারা বলেন, মীমাংসিত একটি বিষয় নিয়ে আমরা বিভিন্ন সংগঠন রাস্তায় দাঁড়িয়েছি। রাজশাহীবাসীকে নিয়ে খেলবেন না। বিভাগীয় শহর রাজশাহীতে একটিও শহীদ মিনার নেই কেন্দ্রীয়ভাবে। এটি আমাদের জন্য লজ্জার। তাই তিন বছর আগে মীমাংসিত এই জায়গাতেই শহীদ মিনার করতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠান করতে দেওয়া হবে না। বক্তারা সেই সাথে জনগণের আবেগ নিয়ে না খেলার জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।

 

মানববন্ধনের সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি কল্পনা রায়। মানববন্ধনে বক্তব্য দেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর বিভাগীয় সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ,  রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই ঘোষ, মুক্তিযুদ্ধ পাঠাগার রাজশাহীর সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, খেলাঘর আসর রাজশাহীর সেক্রেটারি আখতার কাজল, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, রুয়েট ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসির ইপু প্রমুখ।  স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার কামাল। মানববন্ধনটি সঞ্চালনা করেন সেক্টর কমান্ডার ফোরাম, রাজশাহীর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট