1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী বখশীয়া খানকাহ শরীফ মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় ও মাজার জিয়ারত করেছেন খায়রুজ্জামান লিটন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় ১০ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, চাকুসহ বাবা গ্রেপ্তার নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পত্নীতলায় পরিবেশ রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় তালবীজ রোপণ কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ উপ সম্পাদকীয়: জাতিসংঘের ৮১ বছর: প্রতিষ্ঠার স্বপ্ন ও বর্তমান বাস্তবতার হিসাব-নিকাশ

রাজশাহী বখশীয়া খানকাহ শরীফ মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় ও মাজার জিয়ারত করেছেন খায়রুজ্জামান লিটন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি………………………………………………………..

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএমখায়রুজ্জামান লিটন শুক্রবার (২৬ মে) রাজশাহী মহানগরীর বখশীয়া খানকাহ শরীফ মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন। জুম্মার নামাজ আদায় শেষে বখশীয়া খানকাহ মাজার শরীফ জিয়ারত করেন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। এরআগে সেখানে পৌছালে সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান বখশীয়া খানকাহ শরীফ কমিটির নেতৃবৃন্দ।

 

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবীর সেন্টু, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, ১৭ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোঃ সারোয়ার হোসেন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট