1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৪৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৯ মে ২০২৩……………………………

সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরীর (৭৫) মৃত্যুতে শোক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও  রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

 

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

এদিকে শুক্রবাদ জুম্মা মহিষবাথান ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাত দেড়টায় ঢাকার বিআরবি হাসপাতালে ইন্তেকাল করেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রাজশাহী নগরীর মহিষবাথান উত্তরাপাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও  এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম হারুন অর রশিদ চৌধুরী সারাজীবন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোসহীন ছিলেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট