1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করলেন মেয়র লিটন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাগর  নোমানী, রাজশাহী………………………………………………….

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

বুধবার বেলা ১২ টার দিকে নগর ভবনের অ্যানেক্স হলরুমে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে এই সভা হয়।

 

সভায় সাংবাদিকরা, রাজশাহী মহানগরীর দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে কৃতজ্ঞা প্রকাশ করেন। এছাড়াও কর্মসংস্থানের জন্য পদক্ষেপ গ্রহনের পাশাপাশি র্বিভিন্ন সমস্যা তুলে ধরে পুনরায় রাজশাহীর নগর পিতা হিসেবে নির্বাচিত হলে উন্নয়ন অব্যহত রাখাসহ ব্যবসা বাণিজ্যের সম্প্রসার ও বিশ্বমানের পর্যনটন নগরী হিসেবে গড়ে তোলার মাতামত ব্যক্ত করেন।

 

পরে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার বক্তব্যে, রাজশাহী সিটি কর্পোরেশন উন্নয়নের বিভিন্ন দিকতুলে ধরে বলেন, আমি নগর পিতা নির্বাচিত হয়ে নান্দনিক শহর গড়ে তোলার চেষ্টা করেছি। যা আজ দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। আগামী দিনে রাজশাহীতে কর্মসংস্থান গড়ে তোলার জন্য জোর দিচ্ছি। আশা করা যায় সকলের সহযোগিতায় তা বাস্তবায়ন হবে। এছাড়াও মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধান ও বিভিন্ন দাবি দেওয়া পূরনের আশ্বাস দেন।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কিমিটির সদস্য বেগম আকতার জাহান, মহানরগ আওয়ামী লীগের সহ-সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনারদেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট