1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা কবির হোসেন আর নেই - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা কবির হোসেন আর নেই

  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৫৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী ………………………………………………….

বিএনপির চেয়ারপারসেনের উপদেষ্ঠা,সাবেক এমপি ও প্রতিমন্ত্রী প্রবীন রাজনীতিবিদ এ্যাডভোটেক কবির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকাল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। কবীর হোসেনের ছেলে নাসির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে তার বাবা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

সাবেক সিটি মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, বাধ্যক্যজনিত কারণে অসুস্থ্য হয়ে গত চারদিন ধরে কবরি হোসেন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গণগাহি রেখে গেছেন।

 

বুলবুল বলেন, কবির হোসেন টানা চারবার সংসদ সদস্য ছিলেন। এর মধ্যে রাজশাহী-২ (সদর) আসন থেকে টানা তিনবার এবং রাজশাহী-৬ আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং পরে ভ‚মি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

অ্যাডভোকেট কবির হোসেন একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। তিনি একাধারে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ছিলেন। ১৯৯১ সালে রাজশাহী-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা সরকারের প্রথম মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিলেন। কবির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ এবং ২০০১ সালে রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। প্রথমে ১৯৯১ সালে রাজশাহী সদর আসন থেকে এমপি নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে তাকে ভ‚মি প্রতিমন্ত্রী করা হয়। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়ত্বি পালন করছেন। ২০০৮ সালের নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মেরাজ উদ্দিন মোল্লাহর কাছে পরাজিত হন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট