1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার কাজমল এর মাতার ইন্তেকাল - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার কাজমল এর মাতার ইন্তেকাল

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রুস্তম আলী শায়ের বাগমারা আঞ্চলিক প্রতিনিধি…………………………..

আইপি টিভি চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার কাজমল ইসলাম এর মাতা খাদেমুন বিবি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫বছর। সোমবার নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বদ্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। শ্বামী,দুই ছেলে ও নাতী নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেল ৫টায় নিজ বাসভবনে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে সমাহিত করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সরকার,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু,গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ হিটলার,সাবেক ইউপি সদস্য আবেদ আলী মোল্লা,বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী শাহ মোহাম্মাদ সুজা,প্রাক্তন প্রধান শিক্ষক বজলুর রহমান শাহ,আনোয়ার হোসেন শাহ,শাহরিয়ার সরকার বাবলু,বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার সাবেক ডেপুটি ম্যানেজার আব্বাস আলী মোল্লা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

এছাড়াও সাংবাদিক কাজমল ইসলামের মাতার মৃত্যু তে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব এর সাবেক সভাপতি এসএম সামসুজ্জোহা মামুন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট