1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আগামীকাল রাজশাহীর ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

আগামীকাল রাজশাহীর ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ২৭ ফেব্রæয়ারি ২০২৩………………….

আগামীকাল বুধবার (১ মার্চ) রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী।

 

২০১৪ সালের এ দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান রাজশাহীর এ কৃতি সন্তান। সাইদ উদ্দিন আহমেদের জন্ম ১৯৩১ সালের ২২ অক্টোবর। তিঁনি ১৯৫০ সালে রাজশাহী মুসলিম হাইস্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন রাজশাহী কলেজে। সেখানে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নকালে ভাষা আন্দোলন শুরু হলে ঝাঁপিয়ে পড়েন রাজপথে।

 

সাইদ উদ্দিন আহমদ সাংবাদিক ও লেখক ছিলেন। তিঁনি সাপ্তাহিক ও দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, ডেইলি পিপল, ডেইলি মর্নিং পোস্ট ও ডেইলি অবজারভারসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে রাজশাহীতে কাজ করেছেন। তিঁনি রাজশাহী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। ২০১৪ সালের ১ মার্চ ৮৪ বছর বয়সে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালের আগে হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনিসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন সাইদ উদ্দিন আহমদ। প্রয়াত

 

এ ভাষাসৈনিকের ৯ম মৃত্যুবার্ষিকী স্মরণে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে ১ মার্চ সকালে ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের কবর জিয়ারত, দুপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ, বাদ আসর সাহেব বাজার জিরো পয়েন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

 

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

 

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেনÑ রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, প্রয়াত ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমেদের সন্তান অ্যাডভোকেট রবি উদ্দিন আহমদ শাহিন, রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহিন এলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু ও প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট