1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস এ মালেকের স্মরণসভা রোববার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সবুজনগর ডেস্ক…………………

বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ডা. এস এ মালেকের স্মরণসভা আগামী রোববার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত থাকবেন।

 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস. এ মালেক ২০২২ সালের ৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

ডা. এস. এ. মালেক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু পরিষদকে তিনি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী ও সাংবাদিকদের সমন্বয়ে আওয়ামী লীগের থিংক ট্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

ডা. এস. এ. মালেক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তিনি ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

তিনি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু পরিষদকে তিনি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী ও সাংবাদিকদের সমন্বয়ে আওয়ামী লীগের থিংক ট্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

ডা. এস. এ. মালেক লেখক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর লেখা বই ‘ বঙ্গবন্ধু রাজনীতি ও প্রশাসন ’ ব্যাপক পাঠকপ্রিয়তা পায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট