1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর বাগমারা’র সাবেক ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান টুলুর ইন্তেকাল

  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী ………………………………………………

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাজারপাড়া মহল্লার বাসিন্দা মৃত আনছার আলী মোল্লার তৃতীয় সন্তান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান টুলু মোল্লা মঙ্গলবার দিনগত রাত সোয়া ৯টার দিকে আকস্মিক অসুস্থতায় হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ((ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন))

 

মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৬২)বছর। তার একমেয়ে সন্তান, স্ত্রীসহ আত্বীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছাত্র নেতা হাবিবুর রহমান টুলু মোল্লার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজশাহী মহানগর ও তাহেরপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বুধবার বেলা ২টার সময় তাহেরপুর স্কুল মাঠে তার জানাযার নামাজে শরীক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

 

এ সময় মুহুমের জানাজা শেষে তাদের পারিবারিক কবর স্থানে দাফন সর্ম্পন করা হয়। মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির আহবায়ক রাহানুল ইসলাম রাহান, বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান, ডিএম জিয়া, তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, সাবেক মেয়র সামুসুর রহমান মিন্টু, চেয়ারম্যান মনিরুজ্জামান রুনজু, ব্যারিস্টার জুয়েল আহমেদ, এডভোকেট সানোয়ার কবির ঈসা খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

 

মরহুম হাবিবুর রহমান টুলুর পরিবারের লোকজান জানান, দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বেশ কেছু দিন আগে হৃদ রোগে আক্রান্ত হয়ে ভারতের ব্যাঙ্গালরে হার্ড র্সাজারী করে দেশে ফিরে এসে ব্যবসা বানিজ্যে করে আসছিলেন। তিনি তাহেরপুর পৌরসভা বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট