1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘার কেন্দ্রীয় গোরস্থানে আ’লীগ নেতা দুদুর দাফন সম্পন্ন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক প্রকাশ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রাজশাহীর বাঘার কেন্দ্রীয় গোরস্থানে আ’লীগ নেতা দুদুর দাফন সম্পন্ন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………………….

রাজশাহী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ,বাঘার কৃতি সন্তান আমানুল হাসান দুদু (৬০)’র জানাযা নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বাদ মাগরিব বাঘা পৌরসভার নারায়নপুর ঈদগাহ মাঠে মরহুমের ভাতিজার ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এদিন শুক্রবার সকাল পৌনে ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

জানাযা নামাজে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,মরহুমের বড়ভাই অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হাসান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, , পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা (মরহুমের খালাতো ভাই) আলমগীর হোসেন পরাগ, উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক সাংসদ রায়হানুল হক,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়্ েউদ্দীন লাভলু,বাঘা পৌর মেয়র আক্কাছ আলীসহ জনপ্রতিনিধি,জেলা ও উপজেলা আ’লীগের নের্তৃবৃন্দ,বিএনপির নেতা সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,সাইফুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষক এবং এলাকার শ্রেণী পেশার মানুষ।

 

জানা গেছে, মরহুম আমানুল হাসান দুদু,আ’লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ’৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করে রাখেন। তাঁর বলিষ্ঠ নের্তৃত্ব আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ও জনপ্রতিনিধি তৈরি হয়েছে।

 

পারিবারিক সুত্রে জানা যায়, মরহুম আজাহার কোম্পানীর ৭ ছেলে ও ৭ মেয়ের মধ্যে আমানুল হাসান দুদু দ্বিতীয় ছিলেন। বড়ভাই এনামুল হাসান জানান, স্ত্রী ও ২ নাতীসহ একমাত্র ছেলের স্ত্রী ও ভাই বোন রয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তিনি বলেন,তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে ও সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হলো ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট