1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে:তথ্যমন্ত্রী - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে:তথ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী ………………………………………………

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই বিএনপি জোট করে পূর্ণ শক্তি নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু সেটি না করে বিশৃঙ্খলা করলে অতিতের মতো জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। বিএনপি নির্বাচনে আসুক। আমরা খেলে জিততে চাই। রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভা উপলক্ষে শনিবার সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, একমাত্র পাকিস্তানে তত্বাবধায়ক সকারের অধিনে ভোট হয়। বিএনপি তো পাকিস্তানকে অনুকরণ করে, তাই তারা তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। কিন্তু দেশে সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএমে ভোট হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা সবকটি আসনে ইভিএমে ভোট চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন কেনার জন্য প্রায় এক মিলিয়ন ডলার খরচের চাহিদা দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এতো টাকা খরচ করা ঠিক হবে না। তাই যে কয়টি আসনে ইভিএমে ভোট করা যায়, আমরা সে কয়টি আসনেই ইভিএমে ভোট করতে চাই।

 

রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জনসভা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ বছরে সারাদেশের মতো রাজশাহীতেও অভূতপূর্ব উন্নয়ন করেছেন। এ জনসভা থেকে আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। জনসভায় বিপুল সংখ্যক নতুন প্রজন্মের ছেলে-মেয়েরাও অংশ নিবেন। সবিমিলিয়ে ৫-৭ লাখ মানুষের সমাগম হবে এ জনসভায়।

 

মেয়র লিটন বলেন, ‘রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠটিতে বেশি লোকের জায়গা হবে না। সে জন্য আমরা এ মাঠের সঙ্গে ঈদগাহ মাঠটিকে সংযুক্ত করেছি। আশেপাশের সিএন্ডবি মোড়, ফায়ারা বিগ্রেড মোড় থেকে চারিদিকে অন্তত ২০০ মাইকের ব্যবস্থা করা হয়েছে। ১২টি প্রযেক্টরের মাধ্যমে জনসভায় আগত মানুষ মাঠে ঢুকতে না পারলেও প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে ও দেখতে পারবেন।

 

এছাড়াও দেড় লাখ বোতাল পানি, টয়লেটসহ আনুসঙ্গিক সব ব্যবস্থায় আমরা রেখেছি। ফলে স্মরণকালের সবচেয়ে বিশাল জনসভা হবে এটি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, এমপি সাইফুজ্জামান শেখর, আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট