
প্রেস বিজ্ঞপ্তি: পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীধারে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণ ও চিকিৎসা সহায়তা তুলে দেন।
ত্রাণ বিতরণকালে রাসিক প্রশাসক বন্যাদুর্গত মানুষের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সুবিধাবঞ্চিতদের উদ্দেশ্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,
“বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পদ্মার পানি বাড়ায় যারা দুর্ভোগে পড়েছেন, আমরা তাদের কষ্ট উপলব্ধি করতে পারছি। রাসিকের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছে। রাজশাহীতে বন্যায় প্রায় ৫৫০ জন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য আমরা পেয়েছি। পানিবন্দী প্রতিটি পরিবার যতদিন এই সংকটময় অবস্থায় থাকবে, ততদিন সিটি কর্পোরেশনের এ মানবিক সাহায্য অব্যাহত থাকবে।”
উপস্থিত ব্যক্তিবর্গ: খাদ্য ও জরুরি ওষুধ সামগ্রী বিতরণকালে রাজশাহী সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন—
রাসিক কর্মকর্তা: রাসিক সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।
বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন: রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন; সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু; বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু; মহানগর বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ; মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি; মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি; যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব; ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিটন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রঞ্জু; এবং ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও সাবেক সাধারণ সম্পাদক সৌরভসহ স্থানীয় নেতৃবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর