শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী গণমিছিল রূপসার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টিএসবি নৈহাটি ও ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আয়োজনে পূর্ব রূপসা এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিলটি রূপসা কলেজ চত্বর থেকে মিছিল শুরু হয়ে নৈহাটীর গোডাউন মোড়ে এসে শেষ হয়।
মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি। উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এ্যাড শফিকুল ইসলাম মনা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, সদস্য রিয়াজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসাফুর রহমান, এমএ সালাম, জেলা কৃষক দলের সদস্য সচিব শেখ মোঃ আবু সাইদ। এছাড়া একই সময় পৃথকভাবে আইচগাতী ও শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে গণমিছিল সেনেরবাজার ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
বিভিন্ন স্থানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহ্বায়ক শেখ রয়েল আজম , ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সেখ ইলিয়াজ হোসেন, রবিউল ইসলাম রবি, ইসমাইল হোসেন, হুমায়ুন কবির, আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন মিন্টু, মোঃ কবির শেখ, মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম, এসএমএ মালেক, মিকাইল বিশ্বাস, আজিজুর রহমান,শরিফুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, সৈয়দ মাহমুদ আলী, মাফুজুর রহমান, আফসার উদ্দিন, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরা সুলতানা, বিএনপি নেতা বাদশা জমাদার, আমিরুল ইসলাম তারেক, জাহিদুল ইসলাম রবি, কামরুজ্জামান তপন, নিজাম উদ্দিন টিটো, মোঃ মুছা শেখ, হালিম মোড়ল।
এছাড়া আরো ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক বনি আমিন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবদল নেতা এসএম মিজানুর রহমান, মুন্না সরদার,খান আলিম হাসান, কামরুজ্জামান নান্টু,জহিরুল হক শারাদ, মাইনুল হাসান, থানা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, সদস্য তরিকুল ইসলাম রিপন, মুক্তাদির বিল্লাহ, রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নাজমুল হক পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, উপজেলা শ্রমিক দল নেতা ইউনুস গাজী, মাসুম বিল্লাহ, যুবদল নেতা সাজ্জাদ, মিকাইল হোসেন, দেলোয়ার, সাকিল চৌধুরী, আরিফ শেখ, বিএনপি নেতা বসির হায়দার পল্টু, মোঃ লাভলু শেখ, ইবাদুল ইসলাম, হান্নান মীর, রূপসা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়াস মুন্সী, এসএম আবু সাইদ, বিএনপি নেতা হাকিম কাজী, ফরহাদ হোসেন, বাবুল শেখ, আতাহার গাজী, মাজাহারুল ইসলাম, বিল্লাল হোসেন, শাহানাজ ইসলাম, আজগর হোসেন, আলী আকবর রাজু প্রমুখ।#