1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ  

বাঘায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫ টায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে বিএনপির সাবেক সভাপতি নূরুজ্জামান খান মানিকের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হামিদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ওবাইদুর রহমান সবুজ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ২০১৮ সালে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহসভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরজ্জামান খান মানিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন।

অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা জিয়া পরিষদ নেতা প্রভাষক নবাব আলী, জয়নাল আলী, আড়ানী পৌর বিএনপির সহসভাপতি আফতাব হোসেন, বিএনপির প্রবীন নেতা আব্দুল লতিফ মিঞা,জেলা যুবদলের সহ সভাপতি জাহিদ হাসান,যুগ্ন আহ্বায়ক ফারুক রায়হান, যুবদল নেতা নেতা মাসুদ পারভেজ সুমন, জয়নাল হোসেন, শামীম রানা, ওয়ার্ড় যুবদলের নেতা জাহাঙ্গীর হোসেন,সাবেক ছাত্রনেতা তারেক আলী, শিমুল হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পৌর ও ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট