1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রামেক হাসপাতালে চিকিৎসাধীন শিশু আব্দুর রহিম মারা গেছে - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু

রামেক হাসপাতালে চিকিৎসাধীন শিশু আব্দুর রহিম মারা গেছে

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ আরিফুলের দ্বিতীয় স্ত্রী রুকসানা খাতুনের গর্ভে জন্ম নেয় আব্দুর রহিম। পৃথিবীর আলো দেখেও আরিফুল-রুকসানা দম্পতির বিবাহিত জীবনের কলহের জেরে ১ বছর বয়সে চির বিদায় নিয়েছে শিশু সন্তান আব্দুর রহিম।

গত ২বছর আগে দ্বিতীয় বিয়ে করেন আরিফুল ইসলাম। বিয়ের বয়স পূর্ণ হওয়ার আগে প্রথম বিয়ে করেছিলেন আরিফুল ইসলাম। ৬ মাস পর সেই স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। পরে দ্বিতীয় বিয়ে করেন আরিফুল। গত শনিবার (৩০ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আব্দুর রহিম । শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামের হারান আলীর ছেলে। রুকসানা খাতুন একই উপজেলার পাকুড়িযা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

এলাকাবাসীর ভাষ্য, পিতা-মাতার দাম্পত্য জীবনে কলহের বলি হলো শিশু আব্দুর রহিম। সংসার বুঝে ওঠার আগেই বিয়ের কারণে প্রায়শঃ কলহ দেখা দিতো তাদের সংসার জীবনে। সেক্ষেত্রে কাঙ্খিত আদর যতœ থেকেও বঞ্চিত হয়েছে আব্দুর রহিম।

জানা যায়, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তার বন্ধুর বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন আরিফুল। তার জন্ম তারিখ অনুযায়ী ওই সময়ে বয়স ছিল ১৭ বছর। বিয়ের ৬ মাস পরে তালাক দিয়ে চলে যায় তার প্রথম স্ত্রী। গত ২ বছর আগে উপজেলার পাকুরিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে রুকসানা খাতুনের সাথে পারিবারিক ভাবে দ্বিতীয় বিয়ে করেন আরিফুল। ওই সময় রুকসানার বয়স ছিল ১৫ বছর। দাম্পত্য জীবনের এক বছর পরে তাদের ঘরে জন্ম নেয় শিশু সন্তান আব্দুর রহিম। ২ বছর সংসার করাকালীন সময়ে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয় আরিফুল-রুকসানা দম্পতির।

রুকসানা জানান, গত বৃহস্পতিবার তার সন্তানকে বুকের দুধ পান করাচ্ছিলেন। পারিবারিক কলহের জেরে তার শ্বাশুরি রাগান্নিত হয়ে সন্তান আব্দুরকে কোল থেকে কেড়ে নিয়ে যায়। ওই সময় আঘাত প্রাপ্ত হয়। সেইদিন রাতে আব্দুর রহিমের প্রচন্ড জ্বর আসে এবং মাথায় এক জায়গায় ফোলা চোখে পড়ে।

আরিফুল ইসলাম জানান, বাড়ির লোকজন মিলে আব্দুল রহিমকে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২ দিন চিকিৎসার পর গত ৩০ শে নভেম্বর ভোর রাতে মারা যায় শিশু সন্তান আব্দুল রহিম। তবে দাম্পত্য জীবনে ছোট খাটো ঘটনা ছাড়া বড় ধরনের কলহের কথা অস্বীকার করেছেন আরিফুল।

আব্দুল খালেক জানান, বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য তার মেয়েকে মাঝে মধ্যে শারীরিক নির্যাতন করতেন রুকসানার স্বামী সহ শ্বশুর-শাশুড়ি। তিনি জানান,আরিফুল এর আগে বিয়ে করেছিল তা জানতেন না। তার মেয়ের সঙ্গে বিয়ের পর জেনেছেন।

যৌতুক ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে হারান আলী বলেন, তার নাতি আব্দুর রহিম অসুস্থ হওয়ায় তাকে মেডিকেল এ নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বাঘা থানার ওসি আবু সিদ্দিক জানান, ঘটনা জানার পর সরেজমিন সেখানে গিয়ে কথা বলে তেমন কিছু তথ্য পাওয়া যায়নি। এ ছাড়াও কেউ অভিযোগও করেননি। পরে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট