1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অভয়নগরে ফোন ফ্যাক্সের দোকানে দুর্ধর্ষ চুরি, চোর সন্দেহে আটক তিনজনকে ছেড়ে দিল পুলিশ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

অভয়নগরে ফোন ফ্যাক্সের দোকানে দুর্ধর্ষ চুরি, চোর সন্দেহে আটক তিনজনকে ছেড়ে দিল পুলিশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে জুম্মার নামাজের সময় আলামিন টেলিকম নামের এক ফোন ফ্যাক্স দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মা নামাজের সময় উপজেলার রাজঘাট বাজারে এঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলামিন জুম্মার নামাজ পড়তে গেলে দোকানে ভুক্তভোগীর রেখে যাওয়া হাত ব্যাগে ১ লাখ ৪৫ হাজার টাকা দোকানের উপরের চালের টিন কেটে কে বা কারা চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী পরে আছরের নামাজ শেষে দোকানে এসে টাকার ব্যাগ চুরিসহ টিনের চাল কাটা দেখে স্থানীয়দের সহযোগীতায় চোর সন্দেহে আসাদুল, রাজা, সিয়াম নামের তিনজনকে আটক করে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে আটক তিনজনকে অভয়নগর থানা পুলিশ ছেড়ে দেয় বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

এবিষয়ে উপজেলার রাজঘাট এলাকার মোঃ আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে আলামিন টেলিকমের মালিক মোঃ আলামিন জানান, আমার দোকানে ব্যাগে নগদ রাখা ১ লাখ ৪৫ হাজার টাকা ও দোকানের মোবাইলের মিনিট কার্ডসহ প্রাই ২ লাখ টাকার মতো চুরি করে নিয়ে গেছে চোরেরা। তিনজনকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছিল কিন্তু তারা চুরির বিষয়ে কিছু স্বীকার না করায় পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এবাদুল করিম বলেন, এ ঘটনায় দোকানের মালিক আলামিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে চোরদের শনাক্তের জন্য কাজ করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট