1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

শিবগঞ্জ সীমান্ত থেকে বিদেশী অস্ত্রসহ ১ জনকে আটক করেছে বিজিবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি……………………………………………

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে থেকে ০১টি অবৈধ বিদেশী অস্ত্র, ০৬ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিন এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া ০১টি হাসুয়াসহ একজনকে আটক করে ৫৯ বিজিবি।

আটক কৃত আসামী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার আজমত বাগিচাপাড়া গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ রুহুল আমিন (৩০)।

৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় গত ১১ অক্টোবর ২০২৩ তারিখ রাত ৮টা হইতে ১০টার মধ্যে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে চোরাকারবারীর ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

এপ্রেক্ষিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে রাত ১০টার সময় ০৪-০৫ জন লোককে শূন্য লাইন হতে বাংলাদেশে আসার সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া দিলে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে।

এ সময় বিজিবি টহল দল মোঃ রুহুল আমিন(৩০), পিতা-মোঃ আনারুল, গ্রাম-বাগিচাপাড়া, ডাকঘর-আজমতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করতে সক্ষম হয় এবং অন্য ০৪ জন চোরাকারবারী রাতের অন্ধকারে আমবাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ০১টি অবৈধ বিদেশী অস্ত্র, ০৬ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিন এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া ০১টি হাসুয়া জব্দ করা হয়।

আটককৃত আসামীকে থানায় সোপর্দ এবং পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে্য সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট