1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
৬ দফা দাবিতে গোমস্তাপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  নারী ও শিশু নির্যাতন বন্ধে ৭টি শক্তিশালী পদক্ষেপ: গড়ে উঠুক নিরাপদ সমাজ নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

৬ দফা দাবিতে গোমস্তাপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা। আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৪০ জন স্বাস্থ্য সহকারি এই কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গোমস্তাপুর শাখার উদ্যোগে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ কর্মবিরতি পালন করা হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।

স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষে্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মবিরতিতে গেছেন।  ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। কর্মবিরতিতে গোমস্তাপুর উপজেলা শাখার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি নিয়ামত উল্লাহ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম আজম ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আসমা খাতুন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট