প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৫:৫৬ পি.এম
হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন

# রফিকুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসি যাদুরাণী বাজার উপ- শাখার উদ্যোগে মতবিনিময় সভা এবং বাংলা কিউআর (Bangla QR) বুথ উদ্বোধন করা হয়েছে।
২৩ আগস্ট রবিবার হরিপুর উপজেলার কালিগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও কৃষকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় এনে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি, যাদুরাণী বাজার উপ- শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হরিপুর মসলিম উদ্দিন সরকারি কলেজ গেট ও বটতলি বাজার প্রদক্ষিন করেন । পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবু তাহের ,রানীশংকৈল পূবালী ব্যাংক ব্যবস্থাপক আবু তাহের হাবীব, বালিয়াডাঙ্গী পূবালী ব্যাংক ব্যবস্থাপক ফজলে এলাহি, পীরগঞ্জ পূবালী ব্যাংক ব্যবস্থাপক পরেশ চন্দ্র রায়,যাদুরাণী বাজার পূবালী ব্যাংক উপ- শাখার ম্যানেজার মানিক হোসেন,মসলিমউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান,আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমান ও হরিপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক তাহের হোসেন ( প্রমূখ) । এছাড়াও সেখানে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
ক্যাশলেসের মাধ্যমে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান পূবালী ব্যাংক কর্তৃপক্ষ এছাড়াও মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনতেই ক্যাশলেস কিউআর লেনদেন ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তারা ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর