1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্মরণ সভায় বক্তারাঃ রাজশাহীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুকরণীয় ব্যক্তিত্ব আবুল হোসেন মালেক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

স্মরণ সভায় বক্তারাঃ রাজশাহীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুকরণীয় ব্যক্তিত্ব আবুল হোসেন মালেক

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ২৯ অক্টোবর ২০২২………………………….

দৈনিক সোনার দেশ পত্রিকার সাবেক সম্পাদক আবুৃল হোসেন মালেক রাজশাহীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুকরনীয় ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত এ সাংবাদিকের ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত সভায় তারা এ মন্তব্য করেন।

 

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার।

 

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রেজাউল করিম রাজু, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সুব্রত দাস, জনেনতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্øাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন প্রমূখ।

 

স্মরণ সভায় বক্তারা বলেন, রাজশাহীতে সুসাংবাদিকতাকে প্রতিষ্ঠিত করতে যে ক‘জন কাজ করেছেন, তাদের অন্যতম ছিলেন আবুৃল হোসেন মালেক। সাংবাদিকতার ক্রান্তিকালে সোনার দেশ পত্রিকাকে দৈনিকে রূপ দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখেন তিনি। তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে সাংবাদিকদের। ঘটনার পেছনের ঘটনার বের করে নিয়ে আসা একজন সাংবাদিকের অনন্য বৈশিষ্ট। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে প্রয়াত আবুৃল হোসেন মালেক তরুণদের অনুকরণীয় ব্যক্তিত্ব। এদিন সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্বাধীনতা বিরোধী চক্রকে প্রতিহত করার আহবানও জানানো হয়।

 

এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের জনসংযোগ দপ্তরের সাবেক কর্মকর্তা রেজাউল করিম, জনেনতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য সাগর নোমানী, সাজেদুল হক টিটু, জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, সানোয়ার আরিফ, মাসুদ রানা, ফারজানা হক, সালাউদ্দিন আহমেদ সোহাগ, সাহিদ সনু, আরিফুল ইসলাম আরিফ, রাবু, রনি,বকুল ইসলাম, হাবিবা, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম, মো. সাকিবুল আল হাসানসহ আরো আরো অনেকে উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট