নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: সোনামসজিদ স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। শনিবার (৪ জুলাই ২০২৬) সোনামসজিদ সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে মবিনূর রহমান সভাপতি, আব্দুল আওয়াল সিনিয়র সভাপতি, মো. রুহুল আমিন সাধারণ সম্পাদক, মো. নাসির উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, মেসবাউল হক অর্থ সম্পাদক এবং বাবু গোলাম মোর্শেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ফারুক হোসেন ও বায়েজিদ। কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মোহন, লতিফুর রহমান (সাবেক এমপি), আশরাফুল হক রশীদ এবং মোহাম্মদ মোস্তাক। সাধারণ সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সোনামসজিদ স্থল বন্দরের ব্যবসায়িক কার্যক্রমের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর