1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে খুলনার দকোপ বটিয়াঘাটা এবং তেরখাদায় ইসলামী আন্দেলনের তৃনমূল সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহাঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধি………………………………………

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন দাকোপ, বটিয়াঘাটা,ও তেরখাদা উপজেলা উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, এবং সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে জেলার আওতাধীন দাকোপ, বটিয়াঘাটা,ও তেরখাদা উপজেলার উদ্দ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

দাকোপ উপজেলা আজ ২৬ আগষ্ট, শনিবার, সকাল দশটায়, আরশাদ আলী কমপ্রেস এ ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ ও চালনা পৌরসভার উদ্যোগে উপজেলা শাখার সভাপতি মাওলানা তাবারক হুসাইন এর সভাপতিত্বে ও পৌরসভার সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম ও উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মোহাঃ ওসমান করিমের যৌথ পরিচালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা আজ বিকাল ৫ টায় উপজেলা অস্থায়ী কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বটিয়াঘাটা পশ্চিম শাখার উদ্যোগে শাখা সভাপতি মোঃ রেজাউল করীম সরদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মোঃ কারিমুলের পরিচালনায় তৃনমুল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

তেরখাদাউ পজেলাঃ আজ ২৬ আগষ্ট শনিবার বিকাল ৩ টায় জেলা কার্যালয়ে মাওঃ ফয়জুল্লাহর সভাপতিত্বে এবং মাওঃ আব্বাস আলীর পরিচালনায় তেরখাদা উপজেলার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৃথক পৃথক অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন জয়েন্ট সেক্রেটারি মুফতি মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল্লাহ ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ গালীব, উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজাউল করিম সরদার, আরো উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি আলহাজ্ব আবু দাউদ, মাওলানা আব্দুর রাজ্জাক, আলহাজ জাহিদুল ইসলাম, হাফেজ আব্দুল কাদের, মোহঃ রফিকুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট