প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ৫:২২ পি.এম
সীমান্তে পুশ ইন: ঠাকুরগাঁও সীমান্ত থেকে অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সীমান্ত থেকে অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ সীমান্তের শূন্যরেখায় অবস্থানের দুইদিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে পুশ ইন করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।আজ সোমবার (৮ জুন) বিকেলে দিনাজপুর ব্যাটালিয়ানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) ঠাকুরগাঁও জেলার দায়িত্বপূর্ণ হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি এলাকায় ৮ জুন ভোর রাত আনুমানিক ৩টার পর বিএসএফ কর্তৃক পূর্বে অবস্থানরত ১১ জনকে ভারতের অভ্যন্তরে অপসারণ করা হয়েছে। বর্তমানে উক্ত ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে না।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। অবৈধ পুশ ইন ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি বিজিবির সঙ্গে পাহারায় নিয়োজিত হয়েছেন স্থানীয়রাও। তবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পুশ ইন করা ১১জনকে ভারতের অভ্যন্তরে অপসারণ করা হয়েছে। বর্তমানে উক্ত ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে না বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ জুন আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে বিএসএফ ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এর পর থেকে বিগত ৪৮ ঘন্টা ধরে এই ১১ জন দুই সীমান্তের মাঝখানে মানবেতর জীবনযাপন করেছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর