1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগের সক্রিয় ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(১২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে বিস্ফোরক আইনে করা মামলায় বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম।

গ্রেপ্তাররা হলেন, আদমজী শিমুলপাড়া এলাকার মৃত মো. মোস্তফার ছেলে মো. রনি(৩৭), সাইলোগেইট সর্দারপাড়ার মৃত নূরুল হক ভূঁইয়ার ছেলে রিকাবুল(৫০) ও মিজমিজি দক্ষিণপাড়ার মুনসুর আলির ছেলে স্বপন(৪৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, গ্রেপ্তারকৃতরা যুবলীগের সক্রিয়কর্মী। তারা দেশের শান্ত পরিস্তিতিকে আশান্ত করার পরিকল্পনাকারী ও সহযোগী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট