1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় দূর্গোৎসব উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

সিংড়ায় দূর্গোৎসব উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

#কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বুধবার বিকেল ৫টায় সিংড়া পৌর কনফারেন্স রুমে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডাহিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউপির সাবেক চেয়ারম্যান মো. বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, মহিদুল ইসলাম প্রমুখ।

পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদ মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার, সহ-সভাপতি এডভোকেট সুনীল কুমার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার।

এসময় ক্ষতিগ্রস্ত ১১ হিন্দু পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ৮২টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন বিএনপি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট