1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

সিংড়ায় খাঁচায় বন্দি ৭ ঘুঘু পাখিকে অবমুক্ত করলো পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি……………………………………..

নাটোরের  সিংড়ায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহযোগিতায়  খাঁচায় বন্দি  ৭ ঘুঘু পাখিকে অবমুক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার(৫ মার্চ) বেলা ১১ টায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় খাঁচায় বন্দি পাখি গুলো বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পরিবেশ কর্মীরা ঘুঘু সহ পাখি শিকারীকে থানায় নিয়ে আসেন। পরে থানা চত্বরে পাখি গুলোকে অবমুক্ত করেন সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম।

এসময় উপজেলার কলম ইউনিয়নের সজল ইসলাম(১৬) নামে পাখি বিক্রেতাকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। চলনবিল জীববৈচিত্র্য  রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, ২০১২ সাল থেকে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশ কর্মীরা পাখি শিকার  বন্দে প্রচার প্রচারণা সহ মাঠ পর্যায়ে  কাজ করে যাচ্ছে। যেখানে পাখি শিকার হচ্ছে সেখানেই উপস্থিত হয়ে আমরা   প্রশাসনকে অবগত করছি এবং ভাম্যমান আদালতের মাধ্যমে  বন্দি পাখি অবমুক্ত সহ পাখি শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগের চেয়ে  পাখি শিকার অনেকটাই কমে গেছে। সকলের সহযোগিতা পেলে  আগামীতে পাখি শিকার বন্দ করা সম্ভব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট