
মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে বগুড়া জেলা পরিষদ।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিটি পূজামণ্ডপের অনুকূলে ৫ হাজার টাকা করে উপহার প্রদান করা হয়। বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির উপস্থিত থেকে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এ শুভেচ্ছা উপহারের অর্থ তুলে দেন।
বগুড়া জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহনেওয়াজ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ।
এছাড়া অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি অরুনাংশ কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত কুমার সাহা, সাধারণ সম্পাদক নিরাঞ্জন সরকার, উপজেলা বিএনপির যৌথ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম এবং বিএনপি নেতা নূরুল ইসলাম বাদশাসহ উপজেলার ২৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর