
মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম এবং সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেসক্লাব, সারিয়াকান্দি প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর