# মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বিকালে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিবস পালন করা হয়েছে। পরে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস, প্রাণী সম্পদ অফিসার ডা: মীর কাওছার হোসেন, থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর সরকার, সমাজ সেবা অফিসার আব্দুল আলীম, শিক্ষা অফিসার মাহতাবুর রহমান, জনস্বাস্থ্য অফিসার নুনী গোপাল সিংহ, বিআরডিবি অফিসার রাজ্জাকুল হায়দার, পৌর প্রকৌশলী শহিদুল ইসলাম, ফায়ার স্টেশন মাস্টার সুজন মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর