
সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খাদ্য গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
মিলন, সারিয়াকান্দি প্রতিনিধি:
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. মিকাইল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, খাদ্য বিভাগ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, ওসি এলএসডি হান্নান এবং চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭৬ মেট্রিক টন। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৫ টাকা করা হয়েছে এবং এই সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর