1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহারে শহিদ বুদ্ধিজীবি দিবস ও  বিজয় দিবস উপলক্ষে  প্রস্তুতি মূলক সভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ মির্জাপুরে ফ্ল্যাটে গভীর রাতে চুরি, স্থানীয়দের হাতে আটক ১ রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার

সাপাহারে শহিদ বুদ্ধিজীবি দিবস ও  বিজয় দিবস উপলক্ষে  প্রস্তুতি মূলক সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131074
 # আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর সাপাহারে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাপাহার উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত হয়।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাপাহার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাপাহার উপজেলা জামায়াতের আমীর মো: আবুল খায়ের ( তরুন) সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প:প: আরিফুজ্জামান আরিফ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, উপজেলা নির্বাহী প্রকৌশলী তাহাজ্জত হোসেন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, আইসিটি কর্মকর্তা মোস্তাকিম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইসমাইল হোসেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ, মুক্তিযোদ্ধা, ছাত্রপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলার সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজিবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস সুন্দর ভাবে পালনের ক্ষেত্রে উপস্থিত অতিথি গন নিজ নিজ মতামত তুলে ধরেন। সভায় অতিথীদের মতামতের ভিত্তিতে দুটি দিবস পালনের ক্ষেত্রে নানা সিদ্ধান্ত গৃহিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট