1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

সাতক্ষীরা-৪ আসনের সীমানার পুন:র্নির্ধারণের প্রতিবাদে গণসংহতি আন্দোলন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শ্যামনগর প্রতিনিধিঃ রবিবার বিকেল দুপুর ১২টায় গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা ও শ্যামনগর উপজেলা গণসংহতি আন্দোলনের আয়োজনে সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের অফিসে সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুন:র্নির্ধারণের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করে।

গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ আলফাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নেতা আবুল হোসেন, মো. সোহেল রানা,মোঃ আলমগীর হোসেন, শহীদ হাসান, ফজেরালী ও আবু হাসান,মনিরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত সংসদীয় আসন পুনর্বিন্যাসে সারা দেশে ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়েছে। এ প্রক্রিয়ার আওতায় সাতক্ষীরার ১০৭ নম্বর আসন (সাতক্ষীরা-৪) হিসেবে শ্যামনগর ও আশাশুনি  দুটি ভিন্ন উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, শ্যামনগর বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা আয়তনের দিক থেকে, এবং এটি সুন্দরবনের একেবারে সন্নিকটে অবস্থিত।

অপরদিকে, আশাশুনি উপজেলা ভৌগোলিকভাবে শ্যামনগর থেকে প্রায় বিচ্ছিন্ন। এ দুই উপজেলার মধ্যে সংযোগ সৃষ্টি করে শুধু শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়ন, যা খোলপেটুয়া নদী দ্বারা বিভক্ত এবং যাতায়াতের একমাত্র মাধ্যম খেয়ানৌকা। আশাশুনি ও শ্যামনগরের মাঝে কোনও কার্যকর সড়ক সংযোগ নেই। বরং আশাশুনির উত্তরের সীমান্ত গিয়ে মিশেছে তালা, পাইকগাছা ও সাতক্ষীরা সদর উপজেলার সঙ্গে, যার একপ্রান্ত থেকে অপরপ্রান্তের দূরত্ব প্রায় ৬০-৭০ কিলোমিটার। ফলে দুটি ভিন্ন ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন ঘোষণা জনসাধারণের জন্য ভোগান্তি ডেকে আনবে উল্লেখ করে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের এ পুনর্বিন্যাস বাতিলের দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট