1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরা তালায়অনিয়মের তথ্য জানতে চাওয়ায় কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি কে ১০ দিনের কারদন্ড, নিন্দা - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

সাতক্ষীরা তালায়অনিয়মের তথ্য জানতে চাওয়ায় কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি কে ১০ দিনের কারদন্ড, নিন্দা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ                                            সাতক্ষীরা জেলা তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু কে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মোঃ রাসেল এ রায় প্রদান করেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দূর্ণীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিককে ” জানার কে” এমন প্রশ্ন করলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এঘটনা উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিক সহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই রায় প্রদান করেন।

তালা উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম জানান, আমি উপজেলা কমপ্লেক্স ভবণের কাজ তদারকির সময় সাংবাদিক টিপু সুলতান কয়টা সিমেন্ট,কয়টা বালি, কয়টা খোয়া দিচ্ছেন, জানতে চাইলে আমি তাকে গুনে নিতে বলি। এরপর সে আমাকে মারতে আসে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরজমিনে এসে উপস্থিত সকলের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপু সুলতান কে ১০ দিনের সাজা প্রদান করেন।

সাংবাদিক টিপু সুলতান বলেন, কাজের মান খারাপ হচ্ছে, কাদা মিশ্রিত খোয়া দেওয়া হচ্ছে, সিমেন্ট কম দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এসময় উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম আমাকে কোনো প্রকার সহযোগীতা না করে বলে” তুই জানার কে” এর পর ছাতা দিয়ে মারতে শুরু করে। আমি তাকে প্রতিরোধ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার বলেন, এসময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। অফিসে ফিরে শুনি আমার অফিসের উপ-সহকারী প্রকৌশলী কে মারপিট করা হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, একজন সাংবাদিক কর্তৃক আমার একজন কর্মকর্তা মারধর করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনা স্থলে যেয়ে উপস্থিত শ্রমিকদের স্বাক্ষ্য গ্রহণে ঘটনা সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা প্রদান করা হয়েছে।

এঘটনায় তালা প্রেসক্লাবের সভাপতি এম এম হাকিম, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন সহ তালার কর্তব্যরত সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে, মফস্বল সাংবাদিক ফোরাম, তালা শাখা, তালা প্রেসক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, তালা উপজেলা শাখা ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট