1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

সাতক্ষীরা কলারোয়া সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি………………………………………..

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ মোঃ ফারুক হোসেন (৪২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শনিবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি’র আওতাধীন বটতলা পাকারাস্তা দিয়ে ভ্যানযোগে সীমান্তের দিকে যাওয়ার পথে মোঃ ফারুক হোসেন আটক করা হয়। পরে আটক ভ্যানগাড়িটি তল্লাশী করে ৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৫৭ লাখ ৭৩ হাজার ৭৪৩ টাকা। আটক ফারুককে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট