1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

সাতক্ষীরায় ছয় কোটি টাকার মাদকসহ আটক-১

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি…………………………………….

সাতক্ষীরায় আনুমানিক ছয়কোটি টাকা মূল্যের এলএসডি ও ১শ’ পিস ইয়াবাসহ মাসুদ আলম (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ, মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার  মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসুদ আলম একই  এলাকার সাইফুর রহমান ওরফে ছাবুর আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম জানান, ভারত থেকে চোরাপথে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাহমুদপুর এলাকা দিয়ে পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

এ সময় মাসুদ আলমকে  আটকের পর তার দেহ তল্লাশি করে ছয় বোতল এলএসডি নামক মাদক ও ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়,উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট