প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৪, ২:৫২ পি.এম
সাতক্ষীরায় অফিস ব্যবস্থাপনা বিষয়ক যুব কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় অফিস ব্যবস্থাপনা বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টার সংস্থার কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম। কর্মশালায় অফিস ব্যবস্থাপনার নানা অনুসঙ্গ নিয়ে আলোচনা করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শেখ তানজির আহমেদ। এতে অংশগ্রহণকারী আব্দুর রহমান নীরব বলেন, অফিস ব্যবস্থাপনার এই কর্মশালাটি যুবদের জন্য খুবই প্রয়োজনীয়। এটা আমাদের ব্যক্তিগত কর্মজীবনে বা উদ্যোক্তা হতে সহায়ক ভূমিকা পালন করবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর