
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন বা হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আলোচনা সভা শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মোস্তাফিজুর রহমান ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনের এর গুরুত্ব তুলে ধরে বলেন, "জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় ৭ই নভেম্বরের চেতনা আমাদের সবসময় অনুপ্রেরণা জোগায়। ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, যুবসমাজকে সঠিক ইতিহাস জানাতে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের দিবস পালন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদেক, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাহার আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, সভাপতি মো. বেলাল হোসেন, স্থানীয় নেতা মো. রফিকুল ইসলাম গামা, যুবদলের আহ্বায়ক মো. ইকবাল হাসান চৌধুরীসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করা হয়। পরিশেষে, দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোরশা থানা পুলিশ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর