1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাংবাদিক রাস্ট্রের চতুর্থ স্তম্ভ, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: জেলা প্রশাসক ঝালকাঠি - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

সাংবাদিক রাস্ট্রের চতুর্থ স্তম্ভ, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: জেলা প্রশাসক ঝালকাঠি

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু সাংবাদিকদের নিজেদের মধ্যে বিরোধ রয়েছে। বিরোধ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মেধাবী সাংবাদিকদের বৈষম্য নিরসনে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের না জেনে রিপোর্ট করা উচিত নয়। তাদেরকে অনেক লেখাপড়া জ্ঞানের জায়গা ডেভেলপ করতে হবে এবং সঠিক তথ্য উপস্থাপন করা উচিত। নৈতিক ও চরিত্রবান সাংবাদিকরা দেশ ও জাতির  কল্যানে ভুমিকা রাখতে পারেন। সমাজ ও আশে পাশের মানুষের কাছে মরালিটি বিস্তার করে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা যায়।

বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩.টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে  “বৈষম্যহীন নতুন বাংলাদেশ  বিনির্মাণে গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান মোছা: আফরোজা নাইচ রিমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহিতুল ইসলাম।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপরিচালক আহসান কবীর।  এসময় অন্যান্যের বক্তব্য রাখেন নবাগত জেলা তথ্য অফিসার লেলিন বালা, বিদায়ী তথ্য অফিসার মৃদুল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাজি খালিল, সাধারণ সম্পাদক মো: আক্কাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর তালুকদার, সাধারণ সম্পাদক মো: শফিউল আজম টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংবাদিক আল আমিন, অলোক সাহা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট