1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের  শিবগঞ্জে চাঁদা না পেয়ে হোটেলে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা,থানায় এজাহার  ​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ

সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী স্মরণে রাজশাহী প্রেসক্লাবে শোক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# প্রেস বিজ্ঞপ্তি……………………….
বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী স্মরণে রাজশাহীতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ শোক সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবর আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনÑ মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান প্রমুখ। এ সময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সদস্য শরিফ উদ্দিন, সদস্য আরিফুল হক, সাগর নোমানি, রাতুল সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শোক সভায় বক্তারা বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি’ কালজয়ী এ গানের স্রষ্টা আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে আমরা খুবই ব্যথিত হয়েছি। চিরবিদায় নিলেও তার লেখনি আজীবন স্মরণ রাখবে জাতি। লেখালেখির মাধ্যমে দেশের রাজনীতিবিদদের বোধদয় জাগ্রত করেছিলেন আব্দুল গাফফার চৌধুরী। বর্ষীয়ান এ লেখকের জীবনী তরুণদের মাঝে ছড়িয়ে দেয়া উচিত। সভা শুরুর আগে আব্দুল গাফফার চৌধুরী স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট